ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

দিনাজপুরের বিরামপুরে ট্রাকচাপায় মা ও ছেলের মৃত্যু

দিনাজপুরের বিরামপুরে ইজিবাইকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে পেছন থেকে আসা ট্রাকচাপায় মা ও দেড় মাস বয়সী ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন কহিনুর বেগম (২৭) ও তাঁর ছেলে রিসাত কাইফ।


শুক্রবার (১৫ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে বিরামপুর পৌর শহরের সোনালী ব্যাংকের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কহিনুর বেগম উপজেলার দিওড় ইউনিয়নের ধানঘরা গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী এবং হাকিমপুর উপজেলার খট্টা মাধবপাড়া ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী ছিলেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোলাম রব্বানী শ্বশুরবাড়ি থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগলে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁরা সড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা পণ্যবাহী ট্রাক কহিনুর ও তাঁর ছেলেকে চাপা দেয়, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।


বিরামপুর থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনার পর ট্রাক ও ইজিবাইকের চালক গাড়ি নিয়ে পালিয়ে যান। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑